মাগরিবের নামাজ – MAGRIBER NAMAZ
মাগরিবের নামাজ মোট ৭ রাকাআত
- ফরজ নামাজ ০৩ রাকাআত
- সুন্নাত নামাজ ০২ রাকাআত (সুন্নতে মুয়াক্কাদা)
- নফল নামাজ ০২ রাকাআত
সতর্কতা: সূর্যাস্তের ঠিক পর পরই মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং এটি খুব অল্প সময় স্থায়ী থাকে। তাই আজান হওয়ার পর দেরি না করে দ্রুত নামাজ আদায় করা জরুরি। পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা থাকে, ততক্ষণই মাগরিবের সময় থাকে।
গুরুত্ব: মাগরিবের নামাজ দিনের সমাপ্তি এবং রাতের শুরুর এক বিশেষ ইবাদত। হাদিস শরীফে এই নামাজ দ্রুত আদায় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নামাজের নিয়ত
মাগরিবের ৩ রাকাআত ফরজের নিয়ত
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাাহি তা’আলা সালাসা রাকাআতাই সালাতিল মাগরিবি ফারজুল্লাাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাাহু আকবার।
সহজ অর্থ: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে মাগরিবের তিন রাকাআত ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার।
সহজ টিপস: অনেকে আরবি নিয়ত মনে রাখতে পারেন না। তাদের জন্য পরামর্শ হলো— মনে মনে শুধু এইটুকু বললেই হবে: “আমি আল্লাহর উদ্দেশ্যে মাগরিবের (ফরজ/সুন্নাত/নফল) নামাজ আদায় করছি।“ এটাই নিয়ত হিসেবে যথেষ্ট।
মাগরিবের ২ রাকাআত সুন্নতের নিয়ত
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাাহি তা’আলা রাকআতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাাহু আকবার।
সহজ অর্থ: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে মাগরিবের দুই রাকাআত সুন্নত নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার।
সহজ টিপস: অনেকে আরবি নিয়ত মনে রাখতে পারেন না। তাদের জন্য পরামর্শ হলো— মনে মনে শুধু এইটুকু বললেই হবে: “আমি আল্লাহর উদ্দেশ্যে মাগরিবের (ফরজ/সুন্নাত/নফল) নামাজ আদায় করছি।“ এটাই নিয়ত হিসেবে যথেষ্ট।
মাগরিবের ২ রাকাআত নফলের নিয়ত
বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাাহি তা’আলা রাকআতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাাহু আকবার।
সহজ অর্থ: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে মাগরিবের দুই রাকাআত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার।
সহজ টিপস: অনেকে আরবি নিয়ত মনে রাখতে পারেন না। তাদের জন্য পরামর্শ হলো— মনে মনে শুধু এইটুকু বললেই হবে: “আমি আল্লাহর উদ্দেশ্যে মাগরিবের (ফরজ/সুন্নাত/নফল) নামাজ আদায় করছি।“ এটাই নিয়ত হিসেবে যথেষ্ট।
মাগরিবের নামাজের গুরুত্ব
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আমার উম্মত ততক্ষণ কল্যাণের ওপর থাকবে। যতক্ষণ তারা মাগরিবের নামাজ আদায়ে নক্ষত্র উজ্জ্বল হওয়া পর্যন্ত (বেশি রাত হওয়া) দেরি না করবে।” (সুনানে আবু দাউদ)। দিনের কাজ শেষে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া মুমিনের জন্য এক পরম সৌভাগ্য।
মাগরিবের নামাজের অসাধারণ কিছু সুফল
মাগরিবের নামাজ আদায় করার মাধ্যমে বান্দা যেমন সওয়াব পায়। তেমনি লাভ করে আত্মিক প্রশান্তি। এর কিছু সুফল হলো।
-
দিনের সফল সমাপ্তি: সারাদিনের ভালো-মন্দ কাজের পর মাগরিবের নামাজের মাধ্যমে দিনটি আল্লাহর ইবাদতে শেষ করা যায়। যা অত্যন্ত বরকতময়।
-
দোয়া কবুলের বিশেষ সময়: মাগরিবের ওয়াক্তটি অত্যন্ত বরকতময়। সূর্যাস্তের পর এই সময় আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য চাইলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
-
পরিবারে বরকত ও সুরক্ষা: সন্ধ্যার সময়টি শয়তানের বিচরণ বাড়ে। মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে নিজের এবং পরিবারের জন্য আল্লাহর সুরক্ষা নিশ্চিত করা যায়।
-
সুন্নত নামাজের বিশেষ ফজিলত: মাগরিবের ফরজের পরের দুই রাকাআত সুন্নত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিয়মিত এই সুন্নত আদায় করবে। তার আমলনামায় বিশেষ সওয়াব যুক্ত হবে।
-
আখেরাতের আলো: অন্ধকার রাতে মাগরিব ও এশার নামাজের জন্য মসজিদের দিকে হেঁটে যাওয়া ব্যক্তিদের জন্য হাশরের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দেওয়া হয়েছে।